Dhaka Mail Logo

জাতীয়

বাড্ডা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর বাড্ডায় সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার পর দুদকের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।‎

2

জানা যায়, বাড্ডা সাব-রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। সেই প্রেক্ষিতে অভিযান চালায় দুদক। এ সময় অফিসে থাকা নানা নথি যাচাই-বাচাই করা হয়।‎

‎অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম। 

তিনি বলেন, বাড্ডা সাব-রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুদক। বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

‎একেএস/এএইচ