নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের মা ফরিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
এক শোকবার্তায় আবদুল্লাহ আল মামুন মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ‘ফরিদা বেগমের মৃত্যুতে আমি ও ইউএস-বাংলা গ্রুপ গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।’
মৃত্যুকালে ফরিদা বেগম চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ যোহর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
-এমএমএস