Dhaka Mail Logo

জাতীয়

উত্তরার বেঙ্গল হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

রাজধানীর উত্তরার একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (২৫) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে উত্তরার তিন নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

Chinese_citizen_Li_Xinjiang_found_dead_in_Dhaka_hotel_1
ঢাকার উত্তরায় হোটেলে নিহত চীনা নাগরিক লি শিংচিয়াং (২৫) 

পুলিশ জানায়, সকালে উত্তরার বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াং (২৫) নামে চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। 

একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত অপর তিন চীনা নাগরিক- গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে জানান।

পরে হোটেল কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লি শিংচিয়াংয়ের পাসপোর্টের তথ্যানুযায়ী, তার জম্ম ২০০১ সালের ৩ ফেব্রুয়ারি। অর্থাৎ, তার বয়স এখন ২৫ বছর।  

পুলিশ ও হোটেল স্টাফদের ভাষ্য, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। 

Passport_of_Chinese_citizen_Li_Xinjiang_who_was_killed_in_a_hotel_in_Dhaka
ঢাকার উত্তরায় হোটেলে নিহত চীনা নাগরিক লি শিংচিয়াং (২৫)-এর পাসপোর্টে বাংলাদেশি ভিসা 

তবে হোটেলটিতে মদ বিক্রি এবং সেবন করা যাবে এমন কোন অনুমোদন ছিল না বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছে। 

পাশের একটি বার থেকে সেখানে নিয়মিত বর্ডারদের মদ সরবরাহ করা হতে পারে বলে জানা গেছে।

এমআইকে/এএম