Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

রাজধানীর দক্ষিণখান এলাকায় দেশীয় অস্ত্র ও মাদকসহ চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উত্তর বিভাগ।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে। এরপর উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

‎এ বিষয়ে উওরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, দক্ষিণখান থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজ ও চিহ্নিত কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

‎এছাড়া ১৬৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় কিশোর গ্যাংয়ের দুই চিহ্নিত মাদক কারবারিকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎একেএস/এএইচ