Dhaka Mail Logo

জাতীয়

বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ এএম

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।

বুধবার (২ আগস্ট) রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কাস্টম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে বুধবার রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করে।

কাস্টমস আরও জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি, যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ