নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর চিকিৎসার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের একপোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এদিন সকালে তিনি হাসপাতালে গিয়ে টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন মির্জা ফখরুল।
জানা গেছে, চার-পাঁচ দিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ। শারীরিক অবস্থার ভালো না হওয়ায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এমআই