জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম
৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিক।
রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কথা জানানো হয়েছে।
কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমানকে দফতর সম্পাদক করা হয়েছে।
এছাড়া সহসভাপতি করা হয়েছে মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবিরকে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁইয়াকে। রায়হান সৈকতকে করা হয়েছে কোষাধ্যক্ষ।
কমিটিতে মলিহা খানমকে মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সালেক মুহিদকে আইসিটি বিষয়ক সম্পাদক, ইমামুল হাফিজ নাদিমকে উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক, নিরুপম মজুমদারকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মো. সবুজ হাসানকে সহ-কোষাধ্যক্ষ ও জিমরান মোহাম্মদ সায়েককে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নির্বাচন করা হয়েছে।
৩৭তম প্রশাসন ক্যাডারের সদস্যদের সার্বিক কল্যাণ সাধনে নবগঠিত কার্যনির্বাহী কমিটি কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিইউ/এএইচ