Dhaka Mail Logo

জাতীয়

ধামন্ডিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৬, ০১:১৭ এএম

‎রাজধানীর ধানমন্ডি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।  ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন।

‎শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি মধুবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

‎নিহত যুবক মো. রাসেল। তিনি নরসিংদী জেলার মাধবদী এলাকার বাসিন্দা। মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবা মো. আক্তার হোসেন জানান, ‘রাসেল পেশায় একজন বেলুন ও ফুল বিক্রেতা ছিলেন। তিনি এক সন্তানের জনক। তিন ভাই ও তিন বোনের মধ্যে রাসেল সবার ছোট। তবে, কিভাবে কি হয়েছে আমি কিছুই জানি না।’

‎এ ঘটনায় ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক খান জানান, খবর পেয়ে মধুবাজার এলাকার একটি বাসার সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।  পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাসেল বিদ্যুতের তার চুরি করতে একটি বাসায় যায়। সেখানে থাকা বৈদ্যুতিক তার হাত দিয়ে ছিঁড়তে না পেরে সে দাঁত দিয়ে কাটার চেষ্টা করেন। সে সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। ’

‎একেএস/এএম