Dhaka Mail Logo

জাতীয়

যাত্রাবাড়ী থানা থেকে পালিয়েছে রিমান্ডে থাকা নারী, ৪ পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে থানার হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যান মিতু আকতার নামের ওই নারী আসামি। তিনি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন। আজই ছিল তার রিমান্ডের শেষ দিন। দুপুরে তাকে আদালতে হাজির করার কথা ছিল।

থানা সূত্রে জানা যায়, সকালে হাজতখানার গেটের তালা খুলে বের হয়ে যান মিতু। নারী আসামিদের হ্যান্ডকাফ না পরানোর সুযোগ কাজে লাগিয়ে তিনি পালিয়েছেন বলে সূত্রটি জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, ডেমরা জোন) মহসিন মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মিতু একটি হত্যা মামলায় গ্রেপ্তার ছিলেন। তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা ছিল। এর আগেই তিনি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান।

পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

একেএস/এআর