নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম
রাজধানীতে গত দুই দিনে বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪১১৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞাপ্তিতে তিনি জানান, ট্রাফিক-রমনা বিভাগে ২৪টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৩টি বাস, ৩৩টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৩৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৯টি বাস, ২টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৯২টি সিএনজি ও ১৮৪টি মোটরসাইকেলসহ মোট ৪২৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৪টি বাস, ৫৬টি ট্রাক, ৫৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৫৯২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ৬টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ১৬৭টি মোটরসাইকেলসহ মোট ৩৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ২২টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি, ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৯২টি বাস, ৩৪টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ১৭০টি সিএনজি ও ৩৬০টি মোটরসাইকেলসহ মোট ৯৪৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭০টি বাস, ৮টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ২২৬টি মোটরসাইকেলসহ মোট ৬১২টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৯৫৮টি গাড়ি ডাম্পিং ও ৪০২টি গাড়ি রেকার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার ও বুধবার (২৫ আগস্ট ও ২৬ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
একেএস/এফএ