Dhaka Mail Logo

জাতীয়

বাসসের এমডি হলেন কাদের গনি চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হলেন জ্যেষ্ঠ সাংবাদিক কাদের গনি চৌধুরী। সাংবাদিক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বাসসের সর্বশেষ এমডি কামাল উদ্দিন সবুজ ২০২৬ সালের এপ্রিল মাসে এ পদে যোগদান করেছিলেন। তাঁর স্থলে নতুন করে কাদের গনি চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার।

সাংবাদিক কাদের গনি চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে তিনি সবশেষ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি এর আগে দৈনিক আমার দেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি, দৈনিক দিনকাল-এ বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

সাংবাদিক ও পেশাজীবী সংগঠনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন কাদের গনি চৌধুরী। তিনি বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ছিলেন কাদের গনি চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এ ছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন কাদের গনি চৌধুরী।

বিইউ/এআর