নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬, ০২:৩৬ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচনার কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এ সাক্ষাতে ইসির সার্বিক কার্যক্রম ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলে ছিলেন— নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এদিকে নির্বাচন কমিশনার তাহমিদ আহমদ বিদেশ সফরে থাকায় সাক্ষাতে যেতে পারেননি।
সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।
এটি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।
এমএইচএইচ/এএস