Dhaka Mail Logo

জাতীয়

মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী শান্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

‎রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ ছিনতাইকারী শান্তকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ চারটি মামলা রয়েছে।

‎বুধবার (২৬ আগস্ট) দুপুরের মোহাম্মদপুর চাঁদ উদ্যান লাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎থানা সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া কিশোর গ্যাং লিডার শান্ত মোহাম্মদপুর চাঁদ উদ্যান লাউতলা এলাকার শীর্ষ ছিনতাইকারী।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ‘শান্তকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চারটি ছিনতাই, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে সোপর্দ করেছি।’

একেএস/এএম