Dhaka Mail Logo

জাতীয়

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন যেসব বিদেশি আলেমরা

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

‎পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন পরিষদের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশে দেশিয় আলেমদের পাশাপাশি বিদেশি আলেমরা অংশগ্রহণ করেছেন।

‎বুধবার (২৬ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী উদযাপন ঘিরে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মুসল্লি (নারী-পুরুষ) অংশগ্রহণ করেছেন।

‎যেসব বিদেশি আলেমরা অংশ নিয়েছে

‎আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে জাতীয় রাজনীতিবিদ, বিভিন্ন দেশ থেকে আগত সুফি স্কলার, পীর-মাশায়েখ, ওলামা, শিক্ষাবিদ ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ সুন্নি সুফিবাদী জনতার অংশগ্রহণ করেন।

তুরস্ক থেকে এসেছেন শেখ প্রফেসর ডা. মোহাম্মদ ইলহোসাইনি। এছাড়াও, কানাডা থেকে শেখ ফয়সাল হামিদ আব্দুর রাজ্জাক, লেবানন থেকে শেখ রিয়াদ হাসান বাজো, মিশর থেকে শেখ প্রফেসর ডা. ইয়োসরি রশদি সৈয়দ গবির আল হাসানি, সোমালিয়া থেকে শেখ প্রফেসর ডা. মোহাম্মদ ওমর সায়িদ, সৌদি আরব থেকে শেখ আল রাশিদ আবদুল্লাহ আল হাম্মাদ, অস্ট্রেলিয়া থেকে শেখ প্রফেসর ডা. আব্দুল নাসের সামসিন, ভারত থেকে আল্লামা পীর সাহ নাবিল আক্তার নাওয়াজি নকশবনদি, জর্দান থেকে শেখ সাফওয়ান মোহাম্মদ রিয়াদ আলি বিদইবাদ, শ্রীলঙ্কা থেকে শেখ মোহাম্মদ রেজা বিন আব্দুল লতিফ আল মাখদুমি, মরক্কো থেকে শেখ সিদিআলি মেইলাইনিন ও ভারত থেকে পীরজাদা হযরত মাওলানা বায়জিদ আশরাফি।

632e3696-3037-4a31-aa00-a4b6a62719e5

‎এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকে নবীর শানে মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সমবেত হচ্ছেন। সকাল ৯ টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে দেশি আলেমদের পাশাপাশি বিদেশি আলেমরা বক্তব্য দেন। এছাড়াও, উদ্যানের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী মুসল্লিরা বিশ্রাম নিতে দেখা গেছে।

‎ঈদে মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি।

‎একেএস/এআরএম