Dhaka Mail Logo

জাতীয়

শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

রাজধানীর ধোলাইপাড়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। 

সাব্বির আলম সুজন বলেন, ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পাগলা এলাকায় সন্দেহজনক দুটি ভ্যান গাড়ি তল্লাশি করে প্রায় ২ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০১৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ সময় প্রকৃত মালিক না পাওয়ায় ভ্যান চালকদের মুচলেকা নিয়ে ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত শাড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর নিকট হস্তান্তর করা হয়।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এমআইকে/এফএ