Dhaka Mail Logo

জাতীয়

যাত্রাবাড়ী থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

‎রোববার (২৩ আগস্ট) সকাল ৮টায় যাত্রাবাড়ি গোলচত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলো-মোহাম্মদ আলী, নুরনবী আকাশ মাঝি, জামাল ও সোহান।

সিটিটিসি সূত্রে জানা যায়, রোববার সকালে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী গোলচত্ত্বর এলাকায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান করে ছিনতাইয়ের প্রস্তুতির সময় চারজনকে গ্রেফতার করা হয়।

‎সিটিটিসি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

‎একেএস/এআরএম