জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম
অস্ত্র মামলায় সামি মো. সোহরাব উদ্দিন (৪৩) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগের সুন্দরবন পানির পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ জানায়, সোহরাব অস্ত্র আইনে ১০ বছরের কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী। তার নামে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানায় একটি অস্ত্র মামলা ছিল। যা ২০১৭ সালের ৪ মার্চ দায়ের হয়। সেই মামলায় অস্ত্র আইনে তার ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। তিনও সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ছিলেন। সোহরাব ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড থানার ভায়না পশ্চিম পাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র্যাবের কাছে স্বীকার করেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআইকে/এএইচ