Dhaka Mail Logo

জাতীয়

মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে ২৫ এজেন্সি, তালিকা প্রকাশ

ঢাকা মেইল ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ১২:১৯ এএম

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম- এফডব্লিউসিএমএস।

শুক্রবার (২১ আগস্ট) এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় থাকা এজেন্সিগু‌লোর ম‌ধ্যে রয়েছে- 

১. বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড
২. বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট
৩. জেনারেল ট্রেডিং কোম্পানি
৪. মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস
৫. আনেসা এয়ার ইন্টারন্যাশনাল
৬. আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড
৭. আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড
৮. খান জাহান আলী ওভারসিজ
৯. মেসার্স আল-শুক্তো ওভারসিজ
১০. মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড
১১. রিফা ইন্টারন্যাশনাল
১২. ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল
১৩. এ-প্লাস ইন্টারন্যাশনাল
১৪. আল-হায়াত ওভারসিজ
১৫. ভালুকা ওভারসিজ
১৬. ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কনট্রাক্টিং লিমিটেড
১৭. চাঁদপুর ইন্টারন্যাশনাল
১৮. কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি
১৯. গুডনেস সার্ভিসেস লিমিটেড
২০. জুয়েল রিংকু এন্টারপ্রাইজ
২১. মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল
২২. ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক
২৩. নেবার অ্যাসোসিয়েটস লিমিটেড
২৪. তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল
২৫. দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

প্রসঙ্গত, দীর্ঘদিন বন্ধ থাকার পর এই তালিকা প্রকাশের মাধ্যমে মালয়েশিয়ায় আবারও কর্মী পাঠানোর পথ তৈরি হচ্ছে। তবে ঠিক কী প্রক্রিয়ায় কিংবা কবে থেকে কর্মী পাঠানো শুরু হবে, তা এখনও বিস্তারিত স্পষ্ট করা হয়নি।

 

এমএইচআর