নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম
সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে দায়িত্ব গ্রহণের পর নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীদের শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা এখনো জানা যায়নি।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন হুমায়ুন কবির। আর ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে।
আরও পড়ুন:
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এদিকে, পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করে আসা রশিদুজ্জামান মিল্লাত, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।
এএম/