Dhaka Mail Logo

শিক্ষা

খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম

শিক্ষক সংকট নিরসন ও শিক্ষার গুণগত মানোন্নয়নে অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ পুলে অন্তর্ভুক্ত হতে আগ্রহী যোগ্য শিক্ষক ও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাদান কার্যক্রম সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পাঠদান নিশ্চিত করতে এ শিক্ষক পুল গঠন করা হচ্ছে।

এ ছাড়া অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ বিশেষজ্ঞদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার মানোন্নয়নে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আবেদনে আগ্রহী শিক্ষক ও বিশেষজ্ঞদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন আবেদন প্ল্যাটফর্মে প্রবেশ করে সংশ্লিষ্ট জব টাইটেলের ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ইউজার অ্যাকাউন্ট তৈরি করে লগইন করে অনলাইন আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে আবেদন সাবমিট করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন প্ল্যাটফর্ম https://jobs.nu.ac.bd?utm_source=chatgpt.com

এমএইচ/এআর