Dhaka Mail Logo

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন মির্জা আব্বাসসহ ৬ সংসদ সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন সহায়ক কর্মকর্তার দায়িত্ব থাকা ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের সিলেট-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট দেননি।

এরআগে নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করে জানান, নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯, ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ও কর্নেল (অব.) অলি পেয়েছেন ৮৮ ভোট।

এমএইচএইচ/এমআই