নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত মাদক কারবারি ‘চুয়া সেলিম’কে গোপন আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে র্যাব-২ এর সিপিএসসির কোম্পানির কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অভিযান চালিয়ে মদের আসর থেকে তাকে গ্রেফতার করা হয়।
চুয়া সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুরে হত্যা মাদকসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব ২ এর একটি সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারিদের মধ্যে চুয়া সেলিম অন্যতম। দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের নেতা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে একের পর এক অপরাধী গ্রেফতার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
একেএস/এমআর