Dhaka Mail Logo

জাতীয়

উত্তরায় তেল পাম্পের পিকআপে ডাকাতি, মূলহোতাসহ আটক ১২ 

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৬, ১১:৩৯ পিএম

সাম্প্রতিক সময়ে বিমানবন্দর এলাকায় ডি এল ফিলিং স্টেশনের অর্থবাহী পিকাপের উপর সংঘবদ্ধ ডাকাতি চক্রের মূলহোতাসহ ১২ জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৯ আগস্ট) রাতে র‌্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। 

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে সম্প্রতি উত্তরায় তেল পাম্পের পিকআপে ডাকাতির মূলহোতাও রয়েছে। এছাড়াও রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া ফলের আড়ৎয়ে প্রকাশ্যে চাঁদাবাজির সময় বাকীদের আটক করে র‌্যাব।

এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এমআইকে/এএইচ