Dhaka Mail Logo

জাতীয়

সরিয়ে দেওয়া হলো কারা মহাপরিদর্শককে

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম

কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে উপসচিব মোহাম্মদ নূর-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, এনডিসি, পিএসসিকে তার বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। তার নতুন কর্মস্থল সশস্ত্র বাহিনী বিভাগ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। দুই বছর পর তিনি প্রত্যাহার হলেন।

এমআইকে/এএইচ