Dhaka Mail Logo

জাতীয়

এলেক্স ইমন হত্যা মামলার আরও ৩ আসামি অস্ত্রসহ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাসী এলেক্স ইমন হত্যা মামলার আরও তিন আসামিকে নানা প্রকার অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-২। তাদের একজন হোসেন আহমেদ শাহরুখ। বাকি দুজনের নাম জানা যায়নি। 

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-২ জানিয়েছে, গ্রেফতারকৃতরা এলেক্স ইমন হত্যা মামলার আসামি। এর আগেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তার মধ্যে শাহরুখ মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। বাকি দুজন শাহরুখের সহযোগী।  

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় রিভালবার, দুই রাউন্ড গুলি, ২৬০ গ্রাম গানপাউডার এবং দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার একই ঘটনায় চারজনকে গ্রেফতারের কথা জানিয়েছিল র‌্যাব-২। সেদিন রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-২। 

সেসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

এমআইকে/এএইচ