Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৬, ০১:১৮ এএম

রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গৃহকর্মীর নাম- লাইজু আক্তার (১৪)।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বাড্ডানগর পানির ট্যাংকি সংলগ্ন ৪৯/ডি নম্বর ৬ তলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নিহত লাইজু পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সাটুবুনিয়া গ্রামের মো. গোলাম মোস্তফার মেয়ে। সে দীর্ঘদিন ধরে হাজারীবাগের ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা গেছে।

গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে আসা মো. ইমরান হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে বাসার নিজ কক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাইজুকে ঝুলতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তাদের সহায়তায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’

এএম