Dhaka Mail Logo

জাতীয়

উত্তরায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

উত্তরায় পাম্প থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন- ইলিয়াস সিকদার, জাফর, রবিউল, মিন্টু রাহী, সাগর বারী।

শুক্রবার তাদেরকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।  বিষয়টি জানিয়েছেন ডিবির প্রধান শফিকুল ইসলাম। 

767996168_1532091028669801_2389600692879926596_n

তিনি জানান, উত্তরায় তেল পাম্পের টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামতও উদ্ধার করেছে পুলিশ।

এর আগে রোববার (৯ আগস্ট) সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তদন্ত শুরু করে।

 এমআইকে/এমআর