জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম
মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার এলাক্স ইমন হত্যায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া বিভাগ জানিয়েছে, মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার এলাক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১১
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-২।
এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক এবং ৭টি ধারালো দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিকেলে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এমআইকে/এমআই