Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীর আদাবরে বস্তিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম

‎রাজধানীর আদাবর শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি।

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

29d1dfac-7763-43c4-b0ab-711799454e66

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, শ্যামলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

‎‎একেএস/এমআই