Dhaka Mail Logo

জাতীয়

সৌদিতে অগ্নিকাণ্ডে নওগাঁর নিহতদের পরিবারের পাশে প্রতিমন্ত্রী নুর

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর শ্রমিকদের পরিবারের খোঁজ নিয়েছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। 

তার নির্দেশে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে নওগাঁর আত্রাই উপজেলায় গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেয়।

বুধবার বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলটি আত্রাই উপজেলার নিহত শ্রমিকদের বাড়িতে যায়। এ সময় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং দ্রুত সময়ের মধ্যে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে তাদের আশ্বস্ত করা হয়।

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিহতদের পরিবারের পাশে সরকার থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান, সহসভাপতি আসমাউল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির হোসেন, জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এমআর/এআরএম