Dhaka Mail Logo

জাতীয়

বঙ্গভবনসহ ৫ দফতরে সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গভবনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি দফতরে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

সরকারি অফিসে সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণ শিরোনামে পরিপত্রে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে।

এছাড়া অন্যান্য সরকারি দফতরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

বিইউ/এএইচ