Dhaka Mail Logo

জাতীয়

মগবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৬, ০২:০২ এএম

রাজধানীর মগবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দ্রুত গতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজন হলেন— নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে জামান আহমেদ (৪২) এবং একই গ্রামের লিয়াকত ফকিরের ছেলে রিয়াদ হোসেন (২২)।

43
 
দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামের মৃত মোতালিব সরদারের ছেলে রিপন (৪০)। তিনি ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় বসবাস করেন।
 
পুলিশ জানিয়েছে, নিহত ও হতাহতের প্রকৃত সংখ্যা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

/এএস