Dhaka Mail Logo

জাতীয়

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই চারজন শিশুরই মৃত্যু হয়েছে ঢাকায়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৬৯ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৮ জন শিশু।

শনিবার (৮ আগস্ট) দুপুরের পর স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গের নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৭৬ জন। এরমধ্যে সন্দেহজনক ৬৭৭ জন ও নিশ্চিত হাম রোগী ৯৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, নতুন রোগীসহ এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন এবং নতুন রোগীসহ নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জনে। এসব রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।

এএম