Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম

রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে কর্ম পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

আব্দুস সালাম বলেন, পর্যায়ক্রমে দেশের সকল নদীর পানি দূষণ রোধ করতে উদ্যোগ নেওয়া হবে। দূষণ যাতে বৃদ্ধি না পায় তাই প্রতিটি ফ্যাক্টরিতে ইটিপি প্লান্ট স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা নির্দেশনা না মানবে তাদের আইনের আওতায় আনা হবে। 

বিইউ/এএস