নিজস্ব প্রতিবেদক
০৬ আগস্ট ২০২৬, ০১:০১ এএম
গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
বুধবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (বুধবার) রাত আনুমানিক ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আখতারুজ্জামানকে গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়ে পুলিশ।
চব্বিশের গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে গা-ঢাকা দিয়ে ছিলেন আখতারুজ্জামান। তিনি গোপনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ।
এএইচ