জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময় তাদের নামে ৬৫টি মামলা করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে বিদেশি পিস্তল, অস্ত্র ও গুলি ছাড়াও মাদক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময় তাদের নামে ৬৫টি মামলা করা হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৩০ জন এবং উত্তরা বিভাগ ৪০ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে তাদের কাছ থেকে পুলিশ তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করেছে।
এ ছাড়াও ৪ হাজার ৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২টি কাঁধের ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জার, ১টি হাইয়েচ মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, ৩টি তাসের বান্ডিল এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমআইকে/এআরএম