Dhaka Mail Logo

জাতীয়

বৃষ্টিভেজা ঢাকার সকাল, দুর্ভোগ সঙ্গী করে অফিসমুখী মানুষ

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৩ এএম

ভোর থেকেই আকাশজুড়ে জমে যায় কালো মেঘ। সকাল হয়ে গেলেও চারপাশে যেন গোধূলির আবহ। তার মধ্যেই শুরু হয় ঝুম বৃষ্টি। আর এমন বৃষ্টিকে সঙ্গী করেই ছুটে চলা শুরু হয় অফিসমুখী মানুষের। বৃষ্টির কারণে ভিজে একাকার পোশাক নিয়েই কর্মস্থলে পৌঁছানোর লড়াই শুরু হয়েছে রাজধানীবাসীর।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টিকে উপেক্ষা করে জীবিকার তাগিদে কর্মস্থলের উদ্দেশে বের হন হাজারো মানুষ। অনেকের হাতে ছাতা থাকলেও ভারী বৃষ্টি আর বাতাসের কারণে তাতে পুরোপুরি রক্ষা হয়নি।

Dhaka_Rain-3শরীরের ওপরের অংশ কিছুটা শুকনো থাকলেও নিচের অংশ, বিশেষ করে প্যান্ট ও জুতা ভিজে একাকার হয়ে যায়। এক হাতে ছাতা, অন্য হাতে ব্যাগ নিয়ে ভিজেই কর্মস্থলের দিকে ছুটতে দেখা যায় অনেক অফিসগামী মানুষকে।

অঝরো বৃষ্টি দেখে অনেকেই বাড়তি প্রস্তুতি নিয়ে বের হয়েছেন। কেউ ব্যাগে করে নিয়ে এসেছেন বিকল্প পোশাক, কেউ আবার প্যান্টের বদলে ট্রাউজার পরে বের হয়েছেন, যাতে অফিসে পৌঁছে শুকনো পোশাক বদলে নেওয়া যায়।

Dhaka_Rain-4নতুনবাজারে আসার জন্য বাড্ডা এলাকায় বাসের জন্য অপেক্ষায় থাকা বেসরকারি চাকরিজীবী মেহেদী হাসান বলেন, ‘সকালে বৃষ্টি দেখে ব্যাগে একটা বাড়তি প্যান্ট আর শার্ট নিয়ে বের হয়েছি। ট্রাউজার পরে এসেছি, ভিজলেও যাতে সমস্যা কম হয়। অফিসে গিয়ে পোশাক বদলে নেব।’

নতুনবাজার এলাকায় অফিসগামী সাবিনা ইয়াসমিন বলেন, ‘ছাতা নিয়েও পুরোপুরি রক্ষা পাওয়া যাচ্ছে না। বাসার বাইরে বের হওয়ার কয়েক মিনিটের মধ্যেই নিচের কাপড় ভিজে গেছে। ভেজা পোশাকেই অফিসে যেতে হচ্ছে।’

Dhaka_Rain-1সকালের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন কম থাকায় কিছুটা ভোগান্তিতে বাড়িয়েছে। বৃষ্টির কারণে রিকশা ও গণপরিবহনের জন্যও অপেক্ষা করতে দেখা গেছে দূরের অনেক যাত্রীকে। একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে কর্মস্থলে সময়মতো পৌঁছানোর তাড়া-সব মিলিয়ে সপ্তাহের কর্মদিবসের সকালেই দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী।

এমআর