Dhaka Mail Logo

জাতীয়

জিসান গ্রুপের অন্যতম সক্রিয় তিন সদস্য বিদেশি পিস্তলসহ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের অন্যতম সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

সোমবার (৩ আগস্ট) বিকেলে বিষয়টি জানিয়েছে র‌্যাবের মিডিয়া বিভাগ।

র‌্যাব জানিয়েছে, তারা রাজধানীর গোড়ান, খিলগাঁও ও মালিবাগ এলাকায় ত্রাস সৃষ্টিকারী। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এমআইকে/এফএ