নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম
রাজধানীর গুলশান এলাকায় ২৮ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেলে গুলশান-১ নম্বরের ৩৪-এ রোডের একটি বাসা থেকে এসব উদ্ধারের তথ্য জানায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।
গ্রেফতারকৃতরা হলো- আল-আমিন ও মো. সোহান হোসাইন।
তিনি বলেন, রোববার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি আভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার রোড নং-৩৪-এ একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে আল-আমিন ও মো. সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
একেএস/এআরএম