জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম
ঢাকার মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে এ দুই স্থানে গেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।
এদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনে বোমাতঙ্ক দেখা দেয়। বোমা সদৃশ বস্তু পাওয়ার সন্দেহে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মিরপুর পুলিশের একটি সূত্র গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: রাজধানীতে সাড়ে ছয় বছরে ঝরল ১,৩৮৪ প্রাণ
এমআইকে/এআরএম