নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নির্দেশক্রমে সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে মির্জা আব্বাস শারীরিক অসুস্থতা নিয়ে মালয়েশিয়ায় একটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
দলীয় সূত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে কবে তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নতুন দায়িত্ব পাওয়ার ফলে চিকিৎসাধীন অবস্থাতেই দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতালগুলোর অন্যতম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে থাকবেন মির্জা আব্বাস।
এমএইচ/এমআই