Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীর মতিঝিলে হকার্স বহুমুখী সমবায় সমিতির সামনে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

মতিঝিলে ঢাকা হকার্স বহুমুখী সমবায় সমিতির সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টায় হঠাৎ করে কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে হকার্স সমিতি অফিস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে কেউ হতাহত হয়নি। তবে, এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, এ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।

মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন বলেন, ‘হকার্স সমিতির সামনে গোলাগুলির ঘটনায় আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শনে গেছে।’

একেএস/এমআই