নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
রাজধানীর রামপুরা এলাকায় দ্রুতগামী আলিফ পরিবহন বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ছয়টায় রামপুরা ব্রিজ পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- শাহ খন্দকার সাজেদুল আলম। তিনি যাত্রাবাড়ীর সূত্রাপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রামপুরা ব্রিজ পুলিশ বক্সের সামনে এজন যাত্রী আলিফ এন্টারপ্রাইজ বাসে ওঠার সময় বাসের ঐ বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন যাত্রী। পরে স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ব ১১-৮৪০৫।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের মরদেহ আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাস জব্দ ও চালককে আটক করেছি। বিষয়টি নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’
একেএস/এমআই