নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ৩১৭২ টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।
নিয়াজ মেহেদী জানান, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ১৬টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩১৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০২টি বাস, ৭৫টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১১২টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২৪টি বাস, ৪০টি ট্রাক, ৮০টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি, ৪৫০ টি মোটরসাইকেলসহ মোট ৯৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৮০টি বাস, ২১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ৪০১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৭১৫টি গাড়ি ডাম্পিং ও ১৮৬টি গাড়ি রেকার করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার (২৯ জুলাই) ঢাকা ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
একেএস/এমআই