Dhaka Mail Logo

জাতীয়

ডিএমপির ৩ থানার ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম

ঢাকা মহানগর পুলিশের রমনা, কামরাঙ্গীরচর ও শ্যামপুর থানাসহ ৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বদলি করা হয়েছে। ‎বুধবার (২৯ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

‎আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়াকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। 

ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পরিদর্শক মুহাম্মদ আজাহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, রমনা থানার ওসি মোহাম্মদ রাহাৎ খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

‎ডিএমপির কার্যালয় আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই বদলি ও পদায়ন কার্যকর করা হয়েছে।

‎একেএস/এআরএম