Dhaka Mail Logo

জাতীয়

দুদক ও পিএসসিতে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই ২০২৬, ০১:১২ এএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুদকের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বর্তমান সচিব মোহাম্মদ খালেদ রহীমের স্থলাভিষিক্ত হয়েছেন।

অন্যদিকে পিএসসির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. ফজলুর রহমান। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

এএইচ