জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বুধবার (২৯ জুলাই) সকালে পৌনে ১০টা এ তথ্য জানায় র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি জানান, লেদু হাসান বিএনপি নেতা হত্যার অন্যতম আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৩৬ টি মামলা রয়েছে।
এ বিষয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
এমআইকে/এআরএম