Dhaka Mail Logo

জাতীয়

তিন মাসে দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম

দেশের বিভিন্ন স্থান থেকে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জন গ্রেফতার হয়েছেন। সব মিলিয়ে প্রায় তিন মাসে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত (তিন মাসে)  বাংলাদেশ পুলিশ চলমান বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

পুলিশ সদর দফতর জানিয়েছে, পুলিশ এ সময়ে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩শ' টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ১০১টি, শুটারগান ৩৫টি, এলজি ৩৮টি, রিভলবার ১৯টি, বন্দুক ৯২টি, পাইপগান ১৫টি, শটগান ৭টি, রাইফেল ৩টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি।

এছাড়া, পুলিশ ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। এসব মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের ও ২৪ হাজার ৮২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এমআইকে/এমআই