Dhaka Mail Logo

জাতীয়

এখন কথা কম, কাজ হবে বেশি: ডিএনসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম

‎ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, এখন কথা কম হবে এবং কাজ হবে বেশি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো।

‎রোববার (২৬ জুলাই) বিকেলে ডিএনসিসির ৪৮ ও ৪৯নং ওয়ার্ড সংযোগ সড়ক সংস্কার ও ড্রেন ব্যবস্থার সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

‎ডিএনসিসি প্রশাসক বলেন, তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।

12

‎তিনি বলেন, এই এলাকার জনগণের দুর্ভোগের কথা শোনে সংসদ সদস্যসহ আমি নিজে এসে সরজমিনে পরিদর্শন করলাম। আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।

‎এসময় ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এএম/এএস