জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬, ১০:৫৫ পিএম
বিদেশে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক শিক্ষা উৎসব—ফেয়ার কনভেনার প্রেজেন্টস ৬৪তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৬।
ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের আয়োজনে তিন দিনব্যাপী এই শিক্ষামেলা আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) শুরু হয়ে চলবে শনিবার (২৫ জুলাই) পর্যন্ত।
রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-১–এ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। তিন দিনই শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
এটি ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো সিরিজের ৬৪তম আয়োজন। চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে—এটিই ফেয়ার কনভেনারের মূল লক্ষ্য, যা প্রতিটি আয়োজনের কেন্দ্রে রয়েছে।
আয়োজকদের ভাষ্য, একজন শিক্ষার্থী যখন জ্ঞানের সন্ধানে বিশ্বের পথে পা রাখেন, তখন তিনি একা যান না; সঙ্গে নিয়ে যান বাংলাদেশকে। প্যারিস, নিউইয়র্ক, টোকিও কিংবা লন্ডন—পৃথিবীর যেখানেই একজন বাংলাদেশি শিক্ষার্থী পৌঁছান, সেখানেই একটু একটু করে লেখা হয় দেশের নাম। এই বিশ্বাস থেকেই ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে এ আয়োজন চলে আসছে, যা এবার ৬৪তম সংস্করণে পৌঁছেছে।
আয়োজনের পাওয়ার্ড বাই স্পনসর ও অফিশিয়াল আইইএলটিএস টেস্টিং পার্টনার হিসেবে থাকছে আইইএলটিএসের যৌথ স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আইডিপি আইইএলটিএস।
এই শিক্ষামেলার পাশাপাশি একই সময়ে, একই ভেন্যুতে তিন দিন ধরে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান এডুকেশন এক্সপো, মালয়েশিয়ান এডুকেশন এক্সপো এবং ইউকে এডুকেশন এক্সপো। ফলে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষাব্যবস্থা, বিশ্ববিদ্যালয়, কোর্স, ভর্তির যোগ্যতা, টিউশন ফি, স্কলারশিপ ও ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীরা সরাসরি জানার সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের জন্য থাকছে বি-টু-বি বিজনেস ডিল ও নেটওয়ার্কিং সেশন।
মেলায় সরাসরি অংশ নিচ্ছে মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটি এবং ভিআইটি মরিশাস—ভারতের ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজির (ভিআইটি) আন্তর্জাতিক শাখা ক্যাম্পাস, যা মরিশাসের পিয়েরেফন্ডসে অবস্থিত ইউনিসিটি ইন্টারন্যাশনাল এডুকেশন হাবে পরিচালিত হয়।
এ ছাড়া অংশ নিচ্ছে এইমস এডুকেশন, টপটায়ার এডুকেশন কনসালট্যান্ট, ব্রাইট ফিউচার বাই স্যাম, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, এডুল্যান্স, মাস্টারমাইন্ড ডিজিটাল, এডুকেয়ার এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, অ্যাডমিশন কানেক্ট, সেন্টার ফর এডুকেশন (রাশিয়া), ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, এমএইচ গ্লোবাল গ্রুপ, স্টাডি উইন্ডো ও স্টিকার ভিসাসহ দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো।
শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা অনুযায়ী বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন। মেলায় থাকছে সরাসরি ভর্তি ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ, স্কলারশিপসংক্রান্ত তথ্য এবং স্টুডেন্ট ভিসা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা।
ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব বলেন, চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে—এটি কোনো একটি আয়োজনের থিম নয়; এটিই আমাদের মূল লক্ষ্য। শুরু থেকেই এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কাছে এটি নিছক একটি স্লোগান নয়, এটি একটি আন্দোলন। বাংলাদেশের একজন শিক্ষার্থী যখন যুগোপযোগী শিক্ষা ও জ্ঞানার্জনের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন, তখন তিনি কেবল নিজের ভবিষ্যৎই গড়েন না, বিশ্বের আনাচে-কানাচে বাংলাদেশকেও তুলে ধরেন। আমরা বিশ্বাস করি, এই শিক্ষা আন্দোলনই আগামী দিনের বাংলাদেশ এবং আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
আয়োজক প্রতিষ্ঠানের ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর বলেন, এবার শিক্ষামেলার সঙ্গে একই সময়ে ইউরোপিয়ান, মালয়েশিয়ান ও ইউকে এডুকেশন এক্সপোও অনুষ্ঠিত হচ্ছে। ফলে একজন শিক্ষার্থী একই ছাদের নিচে একাধিক গন্তব্য যাচাই করে সিদ্ধান্ত নিতে পারবেন। আলাদা আলাদা জায়গায় ঘুরতে হবে না। টানা তিন দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা নিজেদের সুবিধামতো সময়ে এসে পর্যাপ্ত সময় নিয়ে সব তথ্য জেনে নিতে পারবেন। তাঁদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
আয়োজকেরা জানান, যারা বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ কিংবা আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করছেন, তাঁদের জন্য তিন দিনব্যাপী এই মেলা সঠিক দিকনির্দেশনা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে।
রেজিস্ট্রেশন ও বিস্তারিত: fairconvener.com
ই-মেইল: booking@fairconvener.com
এমআইকে/এআর